সাগর হাওলাদার রাজাপুর ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝারকাঠির রাজাপুরের নৈকাঠি গ্রামে ২ সন্তানের জননীকে (২০) ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার ওই গৃহবধূ বাদী হয়ে নৈকাঠি গ্রামের রহিম সিকদারের ছেলে রাজা সিকদার (৩৫) ও করিম সিকদারের ছেলে তারেক সিকদারের নাম উল্লেখ্যসহ আরও ২/৩ জনের নামে রাজাপুর থানায় এ মমলা (নং ৭) করেন। তবে পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। মামলা সূত্রে প্রকাশ, ২০ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যাওয়ার পথিমধ্যে ওই গৃহবধূর মুখ চেপে ধরে নিয়ে আসামিরা ধর্ষণ চেষ্টা করেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে কামড় দেয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার এসআই শাহ আলম জানায়, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com