নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ নং টবগী ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের মহুরম আজহার চৌধুরী বাড়ীর মহুরম নাছির আহমেদ চৌধুরীর বড় ছেলে, ও বিশিষ্ট সমাজ সেবক জাফর উল্যা চৌধুরীর বড় ভাই
টবগী ইউনিয়নের আওয়ামিলীগের বর্তমান সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব, সফিউল্যা চৌধুরী, স্থানীয় ভোলা ২ আসনের এমপি জনাব আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়, যখন সিঙ্গাপুর গুরুত্বর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন তখন তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে একটি টিউবওয়েল মানত করেন,কতটা ভালোবাসা থাকলে মানুষ তার প্রিয় ব্যাক্তির জন্য মানত করতে পারে তার দৃষ্টান্ত প্রমান দিলেন সফিউল্যা চৌধুরী। সেই টিউবওয়েল টি সফিউল্যা চৌধুরী টবগী ৬ নং ওয়ার্ডে আবুল হাসেম মিয়ার বাড়ীর দরজায় স্থাপন করেন। আজ ১৪/১০/২০২০ ইং তারিখে উক্ত টিউবওয়েলের পানি পান করে শুভ উদ্বোধন করেন, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব নূরনবী চৌধুরী, ওয়ার্ড যুবলীগের সভাপতি মাকসুদ,নয়ন কাজী,তুহিন দফাদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।সেখানে উপস্থিতি জনতা তাদের মনের কথা ব্যাক্ত করে বলেন ঐ টিউবওয়েলের পানি পান করে মহান আল্লাহর কাছে এমপি মহোদয়ের জন্য সব সময় নামাজ পড়ে দোয়া করবো,
আল্লাহ যেন আমাদের এমপি মহোদয়কে সব সময় সুস্থ রাখেন।তার মতো এমপি পেয়ে আমরা ধন্য,আমরা ভবিষ্যতেও এমপি মহোদয়কে আমাদের অভিবাবক হিসাবে চাই।
জনাব সফিউল্যা চৌধুরী বলেন, আমরা বোরহানউদ্দি বাসী ধন্য, কারন আমরা এমন একজন নেতা পেয়েছি, তিনি সব সময় ভোলা ২ আসনের অসহায় সাধারন মানুষকে নিয়ে ভাবেন। আমরা তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com