প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২০, ৩:০১ পি.এম
পায়রা সমুদ্র বন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত!

রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ পটুয়াখালীতে (২৩ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৪ (চার) নম্বর(পুনঃ) ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।
তৎপ্রেক্ষিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধিগণ, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় জেলার বিভিন্ন দপ্তরের সার্বিক প্রস্তুতি সম্পর্কে এবং ঘূর্ণিঝড় পূর্ব, ঘূর্ণিঝড় কালীন ও ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত আলোচনা শেষে আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করা সহ অন্যান্য সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালীতে ইতোমধ্যে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের নাম্বার : ০১৬২২৬৭৭৩১২, ০৪৪১-৬৫০১০।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com