প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২০, ১০:৪৬ পি.এম
ইলিশ সংরহ্মণ অভিযান উপলহ্মে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

সাগরিকা আক্তার মেহেজাবিন: টংগীবাড়ি (মুন্সিগঞ্জ)প্রতিনিধিঃ-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ইং উপলহ্মে মুন্সিগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেল ৪ঃ৩০ মিনিটে মুন্সিগঞ্জের টংগীবাড়ি উপজেলার হাসাইল মাছ ঘাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ সভাপতি শেখ মো.মুক্তার হোসেনের সভাপতিত্বে ও অর্থ বিষয়ক সম্পাদক মো.জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার মৎস্য কর্মকর্তা (অ.দ্য.) মো.জাকির হোসেন মৃধা,দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আজিজুর রহমান,হাসাইল-বানারী ইউপি চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন হাওলাদার,টংগীবাড়ি উপজেলার আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি ইসহাক খান,সদর উপজেলার সভাপতি জয়নাল আবেদিনজয়,সিরাজদিখান উপজেলার সভাপতি আবু সাঈদ খান,সাংবাদিক আপনসহ প্রমুখ। এসময় বক্তারা বলেন,আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরা,বিক্রয়,মজুদ রাখা সম্পূর্ণ নিষেধ।এই ২২ দিন ইলিশের প্রজননের সময়।২২ দিন যদি ইলিশ মাছ ধরা,বিক্রয় ও পরিবহন করা অবস্থায় কাউকে পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।অতএব,এই ২২ দিন ইলিশ ধরা,বিক্রয় করা ও পরিবহন থেকে বিরত থাকার আহ্বান করেন।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com