1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে সুশীলনের আয়োজনে স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২০১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোঃ ইসমাইল হোসেন সাতক্ষীরা প্রতিনিধিঃ

“সকলের জন্য স্বাস্থ্যসম্মত হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুশীলনের বাস্তবায়নে ডব্লিও এস এস সি সি ও ইউএসটি এর অর্থায়নে স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানটি উদযাপন উপলক্ষে ৩১শে (অক্টোবর) শনিবার বেলা ১১টায় মুন্সিগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে র‌্যালি শেষে আলোচনা সভা ও হাত ধোয়া ডেমো প্রদর্শনীসহ প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে স্যানিটেশন মাস উদযাপন করে সংস্থাটি। অনুষ্ঠানে বক্তারা বলেন মানুষের শরীরের বেশিরভাগ রোগই অপরিস্কৃত হাত থেকেই সৃষ্টি হয়।
ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া করোনাভাইরাসের বিস্তৃতি রোধে প্রধান সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু করোনাভাইরাসের বিস্তৃতি রোধই নয় জ্বর, ডায়রিয়ার মতো রোগের প্রাদুর্ভাব রোধেও স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়া কার্যকর ভূমিকা রাখতে পারে।অবচেতনভাবে আমরা হাত দিয়ে ক্রমাগত চোখ, নাক ও মুখ স্পর্শ করে থাকি। হাত অপরিষ্কার থাকলে এমন স্পর্শের মাধ্যমে দেহের ভেতর জীবাণু প্রবেশ করতে পারে। তাই কিছু সময় পরপর সাবান-পানিতে হাত ধুয়ে নিলে করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কাসহ নানা ধরনের রোগব্যাধি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।অনুষ্ঠানটির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করায় তাদের মূল লক্ষ্য জানান সংস্থাটির কর্মকর্তারা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম (পল্টু) সংরক্ষিত মহিলা সদস্যা জামিলা খাতুন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাকির হোসেন ও লিটন বিশ্বাস, প্রজেক্ট অফিসার সাজ্জাদ হোসেন (সাজু)প্রজেক্ট অফিসার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, রমেশ চন্দ্র মন্ডল, আবুল কাশেম, প্রতিমা রানী, তাপস মিত্র, রুপালী সরকার, ফারুক হোসেন, মোঃ নুরুল ইসলাম, বিবেক প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121