মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:
আজ রবিবার ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলায় শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৪ অক্টোবর রোববার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এবছর ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২ হাজার ২৯৬জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১৯ হাজার ৪১০জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপজেলায় ২১ হাজার ৭০৬জন শিশুকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো চলবে।
Leave a Reply