রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ জামিরুল ইসলাম ওরফে জনি (২৮) কে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৭ নং ওয়ার্ডের জালামাছমারি হাজিপাড়ার মোসা. জারজিয়া ও হাইরুল ওরফে হারুর ছেলে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ি জানতে পারে সীমান্তবর্তী এলাকা শিবগঞ্জ থেকে মোটরসাইকেলে এক ব্যক্তি মাদকনিয়ে রাজশাহীর দিকে যাচ্ছে।
খবরটি পাবার পর দ্রুত এসআই উৎপল কুমার সরকার, এএসআই মোফাজ্জল হোসেন, আতিকুল ইসলাম, নাহারুল সঙ্গীয় ফোর্সসহ টোলঘর এলাকায় ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একটি পালসার মোটরসাইকেলে ৫০ বোতল ফেনসিডিলসহ জনিকে আটক করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply