1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

অনেক দিনের জনগনের দাবি বাস্তবায়ন হতে চলছে – সামান্য বৃষ্টিতে আর জমবে না হাঁটু পানি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২০৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের মসজিদ রোডে সামান্য বৃষ্টিতে জমে যায় হাঁটু পানি। এতে সৃষ্ট জলাবদ্ধতায় কাঁচা বাজার হয়ে যায় ভাসমান বাজার। পরবর্তী ঘন্টা খানেকের মধ্যে পানি নেমে গেলেও পুরো বাজার হয়ে যায় কর্দমাক্ত। এভাবেই দীর্ঘদিন ধরে ভোগান্তিতে কাঁচা বাজার, মসজিদ রোড, কাঁচারি ও ধান হাটি এলাকার মানুষ। তবে এবার এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য ৩৫ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্রত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সদর বাজারের মসজিদ রোডের কর্দমাক্ত রাস্তাটি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, ঝিনাইগাতী বণিক সমিতির সভাপতি আবু বাহার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হালিম, সহসভাপতি আব্দুল মান্নান সহ আরও অনেকেই।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121