আঃরাজ্জাক রংপুর প্রতিনিধিঃ
রংপুরে শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত রেকর্ড ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ড ও জেলার আট উপজেলার অধিকাংশ এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে।
রংপুর আবহাওয়া অফিসের প্রধান মোস্তাফিজার রহমান জানিয়েছেন, ১৪ ঘন্টায় রংপুরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা গত ১০০ বছরেও হয়নি। এতে নগরীর শাতাধিক পাড়া-মহল্লার দেড় লাখের বেশি মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। বৃষ্টিপাত আরো দুয়েকদিন থাকতে পারে।
সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। অধিকাংশ বাড়ি-ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছে মানুষ। অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে শ্যামা সুন্দরী ও কেডি খাল। ভেঙে পড়েছে নগরীর ড্রেনেজ ব্যবস্থা। নিষ্কাশন সুযোগ না থাকায় পানিতেই চলছে যাতায়াত। নিচু এলাকার হাজারো পরিবার বাড়িঘর ছেড়ে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিস জানিয়েছে, শ্যামা সুন্দরী খাল বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরবাসী পানিবন্দি হয়ে পড়েছে। খালের পানি কমলে ড্রেনেজ ব্যবস্থা সচল হবে।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, সব কাউন্সিলরকে পানি বন্দি নগর বাসীর পাশে দাঁড়া ও দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a Reply