1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

লোহাগড়ায় মঙ্গলপুর এলাকায় নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
মোঃনয়ন শেখ, স্টাফ রিপোর্টার : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে মধুমতি নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর আয়োজনে বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মঙ্গলপুর গ্রামের মোল্যা শাহাদত হোসেন, সিরাজ মোল্যা, মুজিবর মোল্যা, শেরআলী, কলেজছাত্র রনো মোল্যা, গৃহিণী জোসনা বেগম, মনিরা বেগম, তানজিলা বেগম, রেকসোনা বেগম প্রমুখ। বক্তারা বলেন, নড়াইলের মঙ্গলপুর গ্রামে প্রায় ২০ বছর ধরে মধুমতি নদী ভাঙন অব্যাহত রয়েছে। তবে গত দুই বছর ভাঙন বেশি দেখা দিয়েছে। কৃষি জমি ও বাড়িঘর হারিয়ে এ এলাকার দেড় শতাধিক পরিবার নিঃস্ব হয়েছে। এছাড়া চরমঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ভাঙনের মুখে রয়েছে। এখানে প্রায় দুই কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121