1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

রাজাপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
মোঃ সাগর হাওলাদার রাজাপুর ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে বাড়ির পাশের রেইন্ট্রি গাছ থেকে সুধীর গড়ামী (৯০) নামে এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ওই তার লাশ উদ্ধার থানায় রাখা হয় এবং সোমবার ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাজাপুর থানায় অপমৃত্যু মামলা করেছে। সুধীরের ছেলে সুভাষ গড়ামীর বরাত দিয়ে পুলিশ জানায়, বয়স বেড়ে যাওয়া কিছুটা মানষিকভাবে বিপর্যস্ত ছিলেন। ঘটনার দিন তাকে খুজেঁ না পাওয়ার এক পর্যায়ে নিজবাড়ির রেইন্ট্রি গাছের ডালের সাথে গলায় রশি দেয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম সোমবার দুপুরে জানান, এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কোন কারন জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121