1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

যশোরের ডিবি পুলিশ কতৃক ২৯৩ বোতল ফেনসিডিলসহ আটক-০১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

আব্দুল জব্বার, যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, এর নির্দেশক্রমে ডিবির অফিসার ইনচার্জ সোমেন দাশ, জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে এসআই(নিঃ) আঃ মালেক সঙ্গী ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন গাজীর দরগা ফিলিংষ্টেশনের সামনে চেকপোস্ট বসানো হয়।

তথ্য অনুযায়ী ট্রাক নং-মৌলভী বাজার-ট-১১-০০১৭ টিমের কাছাকাছি পৌঁছালে ট্রাক টি থামানোর জন্য সিগনাল দেওয়া হয়। কিন্তু ‘ট্রাক ড্রাইভার গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে যশোর শহরের দিকে চলে যায়।

অভিযানরত টিম টি তাদের সাথে থাকা মাইক্রোবাস সহ উক্ত ট্রাকের পিছে ধাওয়া করে অত্র ঘটনাস্থল, কোতয়ালী মডেল থানাধীন যশোর টু ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ী মোড়স্থ নতুন খয়েরতলায়, মনির হোসেন এর টায়ার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর মাইক্রোবাস দিয়ে রাস্তায় বেরিকেড দিয়ে ট্রাকটি দাড় করায়। ট্রাক ড্রাইভার আজিজুর রহমান @ আজু (৪০), পিতা-মৃত. নুর ইসলাম, সাং-সাদিপুর, বেনাপোল পোর্ট থানা, জেলা-যশোর কে গ্রেফতার করতে সক্ষম হলেও তার সাথে থাকা অপর আসামী, সালাম (৩৫), পিতা-আব্দুল আলীম মোল্যা, সাং-সাদীপুর বেল তলার মোড়, বেনাপোল পোর্টথানা, জেলা-যশোর পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আসামী মোঃ আজিজুর রহমান স্বীকার করে, তার বহনকৃত ট্রাকে অতিরিক্ত যে টায়ার রাখা আছে উক্ত টায়ারের মধ্যে মাদকদ্রব্য ফেনসিডিল রাখা আছে।

তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামী নিজ হাতে তার বহনকৃত, ট্রাকের বডির নিচে ঝোলানো অবস্থায় থাকা টায়ার টি নামিয়ে সর্ব মোট ২৯৩ (দুইশত তিরানব্বই) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল বাহির করে দিলে, উদ্ধার পূর্বক ট্রাক ও ফেনসিডিলসহ জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121