ইসমাইল হোসেন সাতক্ষীরা প্রতিনিধিঃ
অবৈধ নেট -পাঠা অপসারণের নির্দেশনার পরেও শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের , আইবুড়ো নদী , কচুখালী খাল , কুলতলী খালের , নেট – পাটা সহ খালের চর অবৈধ দখলদারিদের জিম্মায় । এলাকাবাসী জানায় কিছু ভূমিদস্যু চক্র কয়েক বছর যাবৎ আইবুড়া নদীতে ,নেট -পাটা ও বাঁধ দিয়ে মাছ চাষ এবং স্বীকার করছে তাতে নদীর পানি সরবরাহের ব্যাপক বাধা সৃষ্টি হচ্ছে এবং নদীর পানির বাধা সৃষ্টি হওয়ায় নদীর দু’পাড়ের রাস্তা ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে যাহার ফলে জনসাধারণের চলাচলের ও অনুপোযোগী হয়ে পড়ছে রাস্তা গুলা । এবং কুলতলী খালের সুইচ গেট থেকে কিছু সামনে যেতেই খালের চর দখল করে বাড়িঘর করছে কিছু ভূমিদস্যুরা এবং খালের মধ্যে বাদ দিয়ে পুকুর করে ,মাছ – কাঁকড়া চাষ করছে যাহাতে খালের চিহ্ন বোঝার উপায় নেই । কচুখালী খালের চিত্র একই রকম । এই বিষয়ে মুন্সিগঞ্জ ভূমি কর্মকর্তা, আইনুল হক এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমি নেট পাঠা তুলে নেওয়ার জন্য এলাকায় মাইকিং করেছি ,না তুললে আমি কি করবো তিনি আরো বলেন ভূমিদস্যুরা প্রভাবশালী হওয়ায় আমাকে থ্রেট করছে আমি ব্যাপকভাবে চাপে আছি এবং যাহারা নেট পাটা দিয়ে দখল করে রাখছে তাদের তালিকা আমি দিয়ে দিচ্ছি কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে । কিন্তু ভূমিদস্যু চক্র আবার এলাকায় কিংবা বাজারে এক ধরনের গুজব ছড়াচ্ছে ,আজ অব্দি কেউ নেট -পাটা অপসারণ করতে পারিনি এবং পরবর্তীতে পারবেও না ,কয়েক দিনের জন্য বন্ধ হলেও একবারে বন্ধ হবে না ,প্রশাসন টাকা খাওয়ার জন্য এইসব করছে । এলাকার সুধীমহল বলছে এইসব ভূমিদস্যুদের দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে সরকারি খাল আর থাকবে না দিনে দিনে আরও দখলদারিত্ব বাড়বে ।
Leave a Reply