মোহাম্মাদ জিহাদ হোসাইন মিরাজ,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
আজ তরুণ উদয়ন সংঘের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
তরুণ উদয়ন সংঘের সভাপতি ফরিদ সিকদারের সভাপতিত্ত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. হাবীব উল্যাহ বেলালী।
এতে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, মৌচাক ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য মোঃ শহিদুজ্জামান জুয়েল, জালাল উদ্দিন সিকদার, মঞ্জু সিকদার,জলিলুর রহমান, ছাত্রলীগ নেতা শোভন রাইহান, লাবিবুর রহমান, নাছির উদ্দিন সজিব প্রমুখ।
Leave a Reply