1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ভোলা বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ  
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ফুলকাচিয়া ৫ নং ওয়ার্ডে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সূত্রে গত ২৩-০৯-২০২০ ইং তারিখে ১৩১ খতিয়ানের জমি জোরপূর্বক দখল করে বালি দিয়ে ভরাট করে মো: ইয়াছিন (৫৫) ও তার ছেলেরা। এই বিষয়ে বাদী মো: আবুল কাশেম (৫০) পিতা: মৃত: আ: কাদের অভিযোগ করে বলেন, আমি তফসিলভুক্ত সম্পত্তি আমার খরিদ ও ওয়ারিস সূত্রের মালিক, যার এসএ-৬১৬ খতিয়ান, ৬১৮ খতিয়ান,১৩১খতিয়ান ও বর্তমান হাল জরিপের ডিপি ২০১৬,৩৯৬,৩৪৪৬,২২৮৮,২৪৪,২৬,এস,এ-১৩১ জের নং ৫৯ পদ্মা মনসা যাহার ডিপি খতিয়ান ২৯৬,৫২৬,১১৩৩, নং খতিয়ানে মামলা আদালতে অন্য শরিকের সাথ মামলা বিদ্যমান আছে। এস, এ-৬১৬ নং খতিয়ানে বিবাদিরা কিছুদিন পূর্বে ২০ শতাংশ জমি জবরদখল করে । বিভিন্ন খতিয়পানের জমি ও এস এ ৬১৮ নং খতিয়ানে ৪৮ শতাংশ জমি ভোদ দখল করি, কিন্তু মো: ইয়াছিন ও তার ছেলেরা মিলে গত কালকে বুধবার আমার জমি জোরপূর্বক বালু দিয়ে ভরাট করে ,এবং আমার পুকুরে থাকা প্রায় ৭০০০০ হাজার টাকার মাছ তারা ধরে নিয়ে যায় এবং এই জমি নিয়ে-ই ২০০৭ সালে আমার বাবা মৃত: আ: কাদের কে তারা মেরে ফেলে। মো: আবুল কাশেম আরো বলেন এই জমি নিয়ে আমি থানায় অভিযোগ করলে থানায় এর ফয়সালা দিবে বলে বালু ভরাট কাজ বন্ধ রাখার জন্য বলে। কিন্তু তারা থানার কথা না মেনে আজ বৃহ:বার ও পূনরায় বালু দিয়ে ভরাট করিতেছে, আমি পূনরায় থানায় যোগাযোগ করলে , আমাকে বলেন, আমি আদালত থেকে এর ফয়সালা নিয়ে আসতাম। মো: আবুল কাশেম বাবুল বলেন আমি এক অসহায় মানুষ নিরুপায় হয়ে সবার ধারে ধারে ঘুরতেছি এটার ফয়সালা পাওয়ার জন্য কিন্তু কেউ আমাকে এটার সঠিক ফয়সালা না দিয়ে ধারে ধারে ঘুরাচ্ছে। আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করিতেছি আমাকে সঠিক একটা ফয়সালা দেওয়ার জন্য। এই ব্যপারে মো: ইয়াছিনের সাথে কথা বললে তিনি বলেন আমার জমি আমি ভরাট করিতেছি তাতে বাধা দেওয়ার কে আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121