1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

ভোলার দক্ষিণ আইচা অনলাইন প্রেসক্লাব (শাখা) কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

চরফ্যাসন (ভোলা)প্রতিনিধিঃভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা অনলাইন প্রেসক্লাব শাখা কমিটি গঠন করা হয়েছে।
এ্যাডভোকেট মোঃ ফরিদ উদ্দিন( নতুন কাগজ)কে সভাপতি ও মো: জসিম উদ্দিন পাটওয়ারী (দৈনিক কালের খবর) কে সাধারন সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে পুর্বের নির্ধারিত সকল উপজেলায় কমিটি গঠনের প্রতিশ্রুতি অংশ হিসেবে জেলা কমিটির উদ্যোগে এই কমিটি ঘোষনা করা হয়।

আগামী দুই বছর মেয়াদ নির্ধারন করে দক্ষিণ আইচা অনলাইন প্রেসক্লাব (শাখা) কমিটির প্রাথমিক ভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি/সাধারণ সম্পাদক এই কমিটির তালিকা পরিবর্তন ও পরিমার্জনের জন্য ১৫ দিনের সময় নির্ধারণ করে কমিটি চূড়ান্তভাবে অনুমোদন কপি সংগঠনের নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।

দক্ষিণ আইচা অনলাইন প্রেসক্লাব সদস্যদের তালিকা নিম্নে পেশ করা হলো।

সভাপতি-এ্যাডভোকেট মোঃ ফরিদ উদ্দিন( নতুন কাগজ), সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির(দৈনিক আনন্দ বাজার), সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন পাটোওয়ারী ( দৈনিক কালের খবর), সাংগঠনিক সম্পাদক এস হাসান লিটন( দৈনিক আলোকিত সকাল), অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ সামছুউদ্দিন খোকন(ভোলার কথা), তথ্য ও আইসিটি বিষয়ক সম্পাদক আব্দুর রহিম (বিপ্লবী বাংলাদেশ), দপ্তর সম্পাদক, মোঃ ইব্রাহীম ( দৈনিক আজকের বসুন্ধরা)।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার আগে আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সাংবাদিকদের ঐক্য সময়ের দাবির প্রেক্ষিতে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব প্রতিটি উপজেলায় কমিটি গঠনের উদ্যোগে প্রকৃত সংবাদকর্মীরা সাংগঠনিক নিয়মকানুন ও শিষ্টাচার বজায় রেখে সুন্দর কমিটি উপহার দেবার আশাবাদ ব্যক্ত করেছেন জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকার।
তিনি আরো বলেন, সমন্ময় করে ভোলা জেলার প্রত্যেকটি উপজেলায় কমিটি গঠন করা হবে। সকল দন্দ পরিহার করে মিডিয়ার সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। শুধু নামেই সংবাদকর্মীদের সংগঠন না হয়ে প্রকৃত অর্থে সংবাদকর্মীদের সু-সংগঠিত করে নির্যাতিত সাংবাদিকের পক্ষে ও দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে কাজ করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সরোয়ার, সিনিয়র সহ-সভাপতি এ কে এম গিয়াস উদ্দিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম সোহেল, যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121