জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের ই-মেইল দেয়ার ব্যাপারে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সকল শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল দেয়া হবে। এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a Reply