চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
দৈনিক সময়ের চিত্রের সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুন’র উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ আইচা প্রেস ক্লাবের সকল কর্মরত সাংবাদিক বৃন্দ।
সাংবাদিক বৃন্দ হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রূত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। যে কোন ঘটনাকে জনগনের কাছে পৌঁছে দেন তারা। সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে,যা উদ্বেগজনক। সাংবাদিক মামুনের ওপর হামলার ঘটনা একটি ন্যাক্কারজনক ঘটনা।
Leave a Reply