1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাট-বাজারে পেয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং করছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও, তিনানী এবং তেঁতুলতলা বাজারে পেয়াজের দাম নিয়ন্ত্রনে বাজার মনিটরিং করেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়নাল আবেদীন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঝিনাইগাতী সদর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরে বাজারে পেয়াজের কৃত্রিম সংকট তৈরি করে অতি উচ্চ মূল্যে পেয়াজ বিক্রি করে আসচ্ছিলেন। খবর পেয়ে, বাজার মনিটরিংয়ে পেয়াজ ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে ও জনপ্রতি ২/৩ কেজি পেয়াজ বিক্রয়ের নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকানগুলোতে মূল্যের তালিকা টানানো না থাকায় কয়েকটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদণ্ড প্রদান করা হয় এবং পেঁয়াজ এর পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য নিয়ন্ত্রণে বাজার পর্যবেক্ষণ করেন ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন জানান, জনস্বার্থে পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121