1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে আপোষ মিমংসার চেষ্টা ইউপি মেম্বার জিয়াউর রহমান জিয়া ভান্ডারী গং

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি- শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ ডেফলাই গ্রামে এক গৃহবধু ধর্ষণের শিকার হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার এ ঘটনা ঘটে। অভিযুক্ত হযরত আলী ও তার পরিবারের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দিতে আপোষের কথা বলে মেয়েটিকে চিকিৎসা নিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রায় ৫ দিন পর আজ ৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ভিকটিমকে উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত হযরত আলী (৩০) দক্ষিণ ডেফলাই গ্রামের ছাবের আলীর পুএ। ভিকটিমের পরিবার জানিয়েছে, ভিকটিমের বয়স আনুমানিক ২২ বছর। কিছু দিন আগে একই উপজেলার বনগাঁও গ্রামে বিবাহ দেওয়া হয়েছিল।স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ঘটক হযরত আলী তা মিমাংসা করে দিবে বলে কৌশল করে মোবাইলে স্বামীর সাথে গোপনে কথা বলিয়ে স্বামীর রাক ভাংগাবে বলে ডেকে সবার আরালে বাড়ির পূর্ব পাশে খালি এক নির্জনে নিয়েযায় রাতে। সেখানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে হয়রত আলী।এই কথা এলাকায় জানাজানি হলে এলাকার মেম্বার জিয়াউর রহমান জিয়া ভান্ডারী ও আরও কয়েক জনের সহায়তায় বৈঠক করে হযরত আলীর নিকট ৫ কাটা জমি লিখে নেয় এবং নগত কিছু অর্থও হাতিয়ে নেওয়া হয়।কিন্তু ধর্ষিত আশামনিকে জমিনের কাগজ বা নগত অর্থও বুঝিয়ে দেওয়া হয়নি। তাতে এ বিষয়টি নিয়ে পরিবারের লোকজন থানায় যেতে চাইলে হযরত আলী ও এলাকার ইউপি সদস্য জিয়া ভান্ডারী গং কিছু মাতুব্বর মেয়ের পরিবারের লোকজনকে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আপোষ মিমাংসা কথা বলে কালখেপন করতে থাকে।এছাড়াও তাদেরকে থানায় যেতে বাধা দেয়। পরে বিষয়টি সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন বলে তিনি জানান এবং আইনগতভাবে এগিয়ে যাচ্ছেন মামলার প্রস্তুতি চলছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121