বিল্লাল হুসাইন, বিশেষ প্রতিনিধি (যশোর)
যশোরের ঝিকরগাছা বাজারে পিঁয়াজের দাম বেশী নেওয়ায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে নগদ ৫ (পাঁচ) হাজার টাকা জরিমানা করেছেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরাফত রহমান।
মঙ্গলবার (১৫ ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় বাজারের পিঁয়াজের দাম বেশী নেওয়াকে কেন্দ্র করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় কাঁচামাল ব্যবসায়ী মিন্টু হোসেনকে ৫ (পাঁচ) হাজার টাকা জরিমানা অথবা ১৫ দিনের জেল দিয়াছেন। সেখানে তিনি অর্থদন্ডের সমুদয় টাকা দিয়ে রেহায় পান।
এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরাফত রহমানের সাথে ছিলেন থানার জরুরী অফিসার এসআই আল-আমিন, সহ সংবাদকর্মীরা , ইউএনওর অফিস সহকারী কাম কম্পিউটার (মুদ্রাক্ষরিক) শাহাজালাল সহ আরো অনেকে।
এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফত রহমান বলেন, আমাদের দেশে প্রচুর পরিমাণ পিঁয়াজ মজুদ আছে। আপনাদের কোন চিন্তা নাই। ভারত থেকে পিঁয়াজ রপ্তানী বন্ধ ঘোষণায় আশা মাত্রই বাজারের অসাধু ব্যাবসায়ীরা পিঁয়াজ বেশী দামে বিক্রি করছে। এই সংবাদ পেয়ে বাজার পরিদর্শনে যাওয়া হয়। বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা পিঁয়াজ বেশী দামে বিক্রির দ্বায়ে একজন ব্যাবসায়ীকে অর্থদন্ড দেওয়া হয়েছে। অন্যান্য ব্যবসায়ীকে কঠোর হুশিয়ারী দেওয়া হয়েছে এবং প্রতিটি দোকানে দ্রব্যমূল্যের তালিকা টানানো কথা বলা হয়েছে। অন্যথায় জরিমানা ও জেল এর বিধান রাখা হয়েছে বলে ব্যবসায়ীদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং ক্রমাগতই উপজেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply