নিজস্ব প্রতিনিধিঃ
২৯ সেপ্টেম্বর ‘২০ বুধবার বেলা ১২.৩০ টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া মঞ্চের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এন পির দুঃসময়ের কান্ডারী মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রনেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম।
অন্যান্যের মধ্যে মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, জাকির হোসেন খান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার, জিয়া মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বাবু প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবাল।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দল ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ক্বারী রফিকুল ইসলাম।
Leave a Reply