August 19, 2026

কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের উদ্যোগে কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন নাসিম ও প্রতি মন্ত্রী খালিদ মাহমুদের রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া

0
received_2821272134827691

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা বাহা উদ্দিন নাসিম ও নৌ ও পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র রোগমুক্তি এবং দ্রæত আরোগ্য লাভের জন্য মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে এ আয়োজনের নেতৃত্বদেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী (সাবেক সাংসদ)। মিলাদ মাহফিল পরিচালনা করেন কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুর বখত।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী জানান, সাম্প্রতিক সময়ে দেশ বরেণ্য এ দুজন নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধিন রয়েছেন। তারা দলের নিবেদিত প্রাণ। রাস্ট্রের প্রয়োজনে দেশবাসীর কল্যাণে নিজেদের উৎসর্গ করে কাজ করাকালিন সময়ে তারা করোনায় আক্রান্ত হন। দ্রæত আরোগ্য লাভের জন্য তিনি সকলের কাছে দোয়া চান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, চাষী করিম,পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, জিল্লুর রহমান টিটু, আক্তারুজ্জামান চিনু, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, অনিছুর রহমান চাঁদ, রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *