1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

উলিপুরে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার-১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২২২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি;
কুড়িগ্রামের উলিপুরে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, খেওয়ারপাড় গ্রামে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে সোমবার (০৭ সেপ্টেম্বর) উলিপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে ভিকটিম কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, পৌর শহরের রামদাস ধনিরাম খেওয়ার পাড় গ্রামের ওই শিশু (৬) স্থানীয় একটি বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়াশুনা করে। ঘটনার দিন রোববার (০৬ সেপ্টেম্বর) বিকালে ওই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশি শহিদুল ইসলামের পুত্র নুর আমিন ওরফে ভোলা (১৩) শিশুটিকে খেলার কথা বলে তার বাড়িতে নিয়ে যায়।
এ সময় ভোলার বাড়িতে লোকজন না থাকার সুযোগে সে শিশুটিকে ধর্ষন করে। পরে শিশুটির কান্না শুনে ভিকটিমের মা ও দাদি দৌড়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এরপর তারা শিশুটিকে চিকিৎসার জন্য উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উলিপুর থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, শিশুটির উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণ করার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত কিশোরকে সোমবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121