1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

উলিপুরে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাতে পাঁচপীর সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে গোড়াই পাঁচপীর উচ্চ বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এ্যারোস্পেস ইউনিভার্সিটি’র পরামর্শক সালমান হাসান ডেভিড মারজান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নাজমুল হুদা রুবেল। এ সময় বিনয় চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খাইরুল ইসলাম বাবলু, সাধারন সম্পাদক মহির আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ, ইউপি সদস্য আবু সায়েম, সংগঠনের প্রতিনিধি শামিম আহসান প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা বাবলু মিয়া, উপ-সহকারী কৃষি অফিসার মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক বায়েজিদ আলম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121