1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

উলিপুরে গুনাইগাছ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জন্মদিন পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রুহুল আমিন রুক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে গুনাইগাছে আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশের স্থপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গুনাইগাছ ডিগ্রী কলেজের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ রেজু, সিনিয়র সহ-সভাপতি ডাঃমনিন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফিরোজ কবির, ইউনিয়ন যুবলীগ সভাপতি অশোক কুমার ও উপজেলা সাবেক ছাত্রনেতা বাবলু মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121