গাজীপুর জেলা প্রতিনিধি:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৩৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে করোনায় মারা গেছেন ৩২ জন।
এ পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা হলো ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৫১। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০.৭১ শতাংশ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply