সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেনঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে সুন্দরবন থেকে নিষিদ্ধ মশারির জাল উদ্ধার পূর্বক জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয় । জানা যায় মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা , এস আই মো:মিন্টু হোসেন , তাহার সঙ্গীয় ফোর্স নিয়ে সুন্দরবনের টহল প্রদানকালে , সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর ছোট মাথাভাঙা নামক স্থান ( চুনকুড়ি আগা ) থেকে গত 29-08-2020 তারিকে আনুমানিক সকাল 10 টায় 30 মিনিটে নিষিদ্ধ মশারির জাল পাতা অবস্থায় উদ্ধার করেন। তবে জাল ব্যবহারকারী অসাধু জেলেরা নৌ পুলিশের উপস্থিতি জানতে পেরে আগেই পালিয়ে যায়। সূত্র মতে জানা যায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে , যাহাতে কোনও প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সুন্দরবনে গিয়ে বিভিন্ন প্রকার দুর্নীতি কার্যক্রম না করতে পারে । নৌ পুলিশ কর্তৃক জব্দকৃত জালের সংখ্যা তিনটি বা ১৫.০০০ হাজার বর্গমিটার যাহার আনুমানিক মূল্য ১.০৫.০০০ টাকা । এই বিষয়ে নৌ-পুলিশের উর্ধতম কর্তৃপক্ষর ও শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা , তুষার মজুমদারকে অবগত করলে তানারা জব্দকৃত জাল গুলি পুড়িয়ে ফেলার নির্দেশ দেন । যাহা গত 29-08-2020 তারিক আনুমানিক বিকাল 3:30 মিনিটে নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় ।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com