প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২০, ১২:১০ এ.এম
টিকটক অপু গ্রেফতারের নেপথ্যে, এবং আমাদের প্রজন্ম

গাজী তাহের লিটন,বিশেষ প্রতিনিধি।।
সামাজিক অবক্ষয়ের ডিজিটাল নাম, 'টিকটক'। হালের ফ্যাসনের একশ্রেণীর টিনএজ ও ইয়াং জেনারেশন এটাকে গ্রহণ করছে। তাদেরই একজন অপু।
জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকে বিতর্কিত মুখ ‘অপু ভাই’কে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে টিকটকে পরিচিত মুখ হলেও অপু ভাই’র গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। রাজধানীর দক্ষিণখান এলাকার একটি বাসায় থাকতো সে। এসব তথ্য নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল ইসলাম জানান, গ্রেফতার অপুর বাবার নাম শহীদ ইসলাম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী। দক্ষিণখানে একটি বাসায় থাকতো অপু। মঙ্গলবার সহযোগীসহ অপুকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ অপুকে গ্রেফতার করার পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এ সময় পুলিশের সামনে তার চুল ধরে টানাটানিসহ মারপিট করতে থাকেন তারা। পুলিশ দ্রুত তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াছিন আরাফাত অপু মোবাইল ভিত্তিক অ্যাপস ‘টিকটক’ ও ‘লাইকি’তে নিজের নানা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে থাকে। তার নিজস্ব একটি ফলোয়ার বাহিনী রয়েছে। রোববার উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় আলাউল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করছে।
চীনা অ্যাপ টিকটকে নানা ধরনের বিকৃত ভিডিও তৈরি করে ব্যাপক আলোচনায় আসে অপু। সামাজিক মাধ্যমে নতুন ‘গ্যাং কালচার’ তৈরি অভিযোগ রয়েছে অপু ও মামুনসহ একাধিক টিকটকারের বিরুদ্ধে।
টিকটক'র দৌরাত্ম্য চলছে দেশজুড়ে। ফেইসবুকে এ অ্যাপ ব্যবহার করে নষ্ট হচ্ছে আমাদের নতুন প্রজন্ম....... অপসংস্কৃতির বিভীষিকায় হারিয়ে যাচ্ছে নৈতিক মুল্যবোধ।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com