প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২০, ১০:১১ পি.এম
ঝিনাইগাতীতে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের কাজে সহযোগিতা করায় একজন গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রী সাবিনা ইয়াসমিন (১২) কে ধর্ষণের কাজে সহযোগিতা করায় ধর্ষকের মা ইলিয়াছ বেগম (৪৫) কে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ১৮ আগষ্ট মঙ্গলবার সকালে ইলিয়াছ বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাতীবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ও ওই গ্রামের দিনমজুর হাবিবুর রহমানের কন্যা সাবিনা ইয়াসমিন (১২) কে প্রতিবেশী আবু হাশেমের ছেলে আবু হুরাইয়া (১৬) সু কৌশলে ডেকে নিয়ে জোর পূর্বক বাড়ীর পেছনের একটি ঝোঁপের ভিতর নিযে ধর্ষণ করে। পরে এসময় ধর্ষিতার ডাক চিৎকারে আশ পাশের লোকজন ঘটনাস্থলে এসে সাবিনাকে উদ্ধার করে। সু কৌশলে পালিয়ে যায় আবু হুরাইয়া। ঘটনাটি ঘটে ১২ আগষ্ট বুধবার রাতে। এ ব্যাপারে এলাকাবাসী ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অবশেষে মেয়ের পিতা ৩ জনকে আসামী করে ৫ দিন পর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ইলিয়াছ বেগম (৪৫) কে পুলিশ গ্রেফতার করে। ধর্ষক আবু হুরাইয়া ও অপর সহযোগী আসামী ধর্ষকের পিতা আবু হাশেম পলাতক রয়েছে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com