গাজীপুর বিশেষ প্রতিনিধি রাজু আহমেদঃ
অনিয়ম, দূনীতি, সেচ্ছাচারিতা, গ্রাহক হয়রানি, দালাল দৌরাত্বে প্রতিবাদে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী হাসান শাহ নেওয়াজের অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত সমিতির সদর দপ্তরে সামনে দুই শতাধিক ভূক্তভোগী গ্রাহক ও এলাকাবাসি। এ সময় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক অভিযোগ করেন এ সমিতি কার্যালয়ে যে কোন কাজ করতে গেলেই দালালের কাছে যেতে হয়, দালাল ছাড়া কোন কাজই করা যায় না। ভূক্তভোগীদের অভিযোগ জিএম নির্বাচনে প্রভাব বিস্তার করে অযোগ্য প্রার্থীকে নির্বাচন করেছেন, সমিতির জমি কিনে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন , সামান্য অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করে উচ্চ জরিমানা করেন এবং সমিতির কার্যালয়কে দালালের আখড়া বানিয়ে বানিজ্য করে। তাই জিএম এর অপসারন দাবী করেন ভূক্তভোগি গ্রাহক ও এলাকাবাসি।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com