রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শামসুল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ী উলিপুর উপজেলার মিনা বাজারে। ঘটনাটি ঘটে বুধবার ১২ আগস্ট সকাল ৭ টার সময় কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন এলাকায়।
জানা যায়, বুধবার সকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা অজয় পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে কুড়িগ্রামগামী আহসান পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর স্থানীয়রা ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে গুরুতর আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান।
স্থানীয় এলাকাবাসী সজল জানান, সকাল ৭ দিকে বিকট শব্দে শুনে রাস্তায় এসে দেখি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম কুড়িগ্রামের কাঠাঁলবাড়িতে বাস দূর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com