কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বাদেসুনাপুর গ্রামে ১ সন্তানেন জননী বিষপানে আত্মহত্যার ঘটনাটি ঘটে । রবিবার (২ আগষ্ট) রাত ১২ ঘটিকার সময় ।বিদেশ প্রবাসী পারুল বেগম মায়ের অসুস্থতার খবর শুনে ৪ মাস হয় বিদেশ থেকে পারুল বেগম মাকে দেখতে আসে।
জানা যায়, বাদেসুনাপুর গ্রামের মৃত বশির মিয়ার মেয়ে ১ সন্তানের জননী পারুল বেগম (৩৫) রবিবার রাতে বড় ভাই ঘরের সামনে বিষপান করলে সাথে সাথে কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ চৌধুরী বিষপানে আত্মহত্যার ঘটনা স্বীকার করে বলেন, ঘটনা স্থলে আমাদের পুলিশ যাচ্ছে।
পারুল বেগম স্বামীর বাড়িতে আশ্রয় না পেয়ে ছেলেকে রেখে অভাব অনটনের কারণে বিদেশ পাড়ি জমায়। পারুল বেগম বিদেশ থাকা সত্ত্বেও বড় ভাইয়ের কাছে টাকাপয়সা পাঠাতো বড় ভাই ওই টাকা আত্মসাৎ করেছে বলে বিভিন্ন জায়গায় বিচারপ্রার্থী হয় কোথাও বিচার না পাওয়ার কারণে সে ভাইর ঘরের দরজার সামনে বিষপান করে আত্মহত্যা করে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com