প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২০, ১২:১৬ এ.এম
উলানিয়া বাজার হতে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক-১

আসিকুর রহমান পটুয়াখালী প্রতিনিধি:
র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক পটুয়াখালী জেলার গলাচিপা থানার উলানিয়া বাজার হতে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক-১
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, প্রতারকচক্র, হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করাসহ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ০৯/০৮/২০২০ইং তারিখ রাত আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন উলানিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫১২ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৭,৬৮,০০০/- (সাত লক্ষ আটষট্টি হাজার) টাকা। কারেন্ট জাল ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সাধন দেবনাথ (৩০), পিতা-দুলাল দেবনাথ, সাং-পাড়ডাকুয়া, ১নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলাঃ পটুয়াখালীকে আটক করা হয়। এ সময় ধৃত আসামীর বিরুদ্ধে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৫(২)(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়। এ সময় আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com