1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শোকদিবস উপলক্ষে জবি নীল দলের একাংশের দোয়া মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৩১২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
জবি প্রতিনিধিঃ শোকদিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সংগঠন নীল দলের একাংশের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়।
শোকাবহ ১৫ ও ২১শে আগস্টে নিহত শহিদদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন নীলদল সমর্থিত একাংশের পক্ষ থেকে ২৩ আগস্ট রবিবার জোহরের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীলদল সমর্থিত একাংশের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামালসহ নীলদল সমর্থিত (একাংশের) শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত শহিদ সদস্যদের এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহিদদের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করা হয় এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121