মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:
বৃহত্তর ময়মনসিংহ এলাকার শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী সম্প্রদায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ৯ আগষ্ট অর্নিবান ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রায় ৫০টি আদিবাসী সম্প্রদায়ের ৫০লক্ষাধীক আদিবাসী বসবাস করেন। এ লক্ষে সংগঠনের পক্ষ হতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সহ তাদের অধিকার ও অস্তিত্ব রক্ষার নির্মিত্তে বাংলাদেশ সংবিধানে আদিবাসী স্বীকৃতি এবং অন্তর্ভুক্তির দাবী জানান। সংবাদ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘কোভিড-১৯ এবং আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম’। বর্তমান করোনা আক্রান্ত প্রভাবে বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের অনেকেই তাদের কর্মস্থল বিউটি পার্লার, পোশাক শিল্পে ও বিভিন্ন কোম্পানীতে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী হারিয়ে বেকারত্ব বরণ করছে। অভাব অনাটনে দিন কাটাচ্ছে আদিবাসীরা। এমনকি গ্রামের অসহায় দরিদ্র শ্রমজীবি আদিবাসীদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌছাচ্ছে না বলে তাদের দাবী। এ মহামারীর সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ত্রাণের আবেদন জানানোর পাশাপাশি ১১টি দাবী উত্থাপন করেন তারা। এ দাবীগুলো হলোঃ ১। বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের “আদিবাসী” হিসেবে হিসেবে সাংবিথধানিক স্বীকৃতি করতে হবে। ২। আদিবাসীদের জন্য মহান জাতীয় সংসদে ৫% কোটা অর্থাৎ ১৫টি সংরক্ষিত আসন বরাদ্দ দিতে হবে। ৩। সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনসহ একজন আদিবাসীকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব প্রদান করতে হবে। ৪। সমতলের আদিবাসীদের ভূমির অধিকার রক্ষার জন্য আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। ৫। মহান সংসদের সংরক্ষিত মহিলা আসনে সমতল আদিবাসী নারীদের মনোনয়ন প্রদান করতে হবে। ৬। আইএলও কনভেশন নং ১০৭ এর আলোকে আইন ও বিধিমালা প্রণয়ন পূর্বক তা বাস্তবায়ন করতে হবে। ৭। শিক্ষা ও সরকারি সকল স্তরে আদিবাসীদের জন্য ৫% কোটা বরাদ্দ বহাল রাখতে হবে। ৮। আদিবাসী অধ্যুষিত এলাকায় স্থানীয় সরকার জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে) ও প্রশাসনের বিভিন্ন কমিটিতে আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ৯। আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা বন মামলা ও অন্যান্য হয়রানীমূলক মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং বন আইন ২০১৯ সংশোধনসহ নতুন করে মিথ্যা বন মামলা দায়ের করা থেকে বিরত থাকতে হবে এবং আদিবাসীদের বংশানুক্রমিক স্বত্ব দখলীয় ও সরকারী খাস জমিসমূহের আইনগত স্বীকৃতি প্রদান করতে হবে। ১০। সরকারীভাবে আদিবাসীদের পৃথক আদম শুমারী করে আদিবাসী জনসংখ্যার পৃকৃত তথ্য সংরক্ষণ ও সরবরাহ করতে হবে। ১১। আদিবাসী এলাকায় সরকারী উন্নয়ন প্রকল্প তৈরির পূর্বে আদিবাসীদের সাথে সুস্পষ্ট আলোচনা করে প্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং বর্তমানে কোভিড-১৯ প্রার্দুর্ভাবের কাররেণ ক্ষতিগ্রস্থ আদিবাসী পরিবার সমূহের সুনির্দিষ্ট প্রণোদনা প্রদানসহ ও কর্মস্থানের ব্যবস্থা করতে হবে।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশি, জেনারেল সেক্রেটারী অসীম ম্রংসহ সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অনিক চিরান, রনু নকরেক, হেমার্শন চিরান, যুগল কিশোর কোচ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, এসএম আমিরুজ্জামান লেবু, দুদু মল্লিক, লোকমান হোসাইন, এম খলিলুর রহমানসহ আরো অনেকেই। সংবাদ সম্মেলন শেষে ট্রাইবাল এসোসিয়েশনের পক্ষ থেকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারের নিকট এক স্মারক লিপি প্রদান করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply