1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

“”” শতাব্দীর শিক্ষা করোনা “””

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ২৩৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

লেখকঃ কাজী খলিলুর রহমান 

সহকারী শিক্ষক (মৌলভী)

মাটশিয়া মাদ্রাসা।

বিশ্ব জগতে আছে কত রাজা মহারাজা,

যাদের হুংকারে কাঁপিত সকল প্রজা।

লা সারিকাল্লাহর ভয় ছিল যাদের অন্তরে

নিপিড়ীত নির্যাযিত তারা সকলের তরে।

সকল খোদাদ্রোহীরা হয়ে একজোট

বিশ্বকে তব পদাঘাতে করে ওলটপালট।

মুসলিম সে যেন ভিন্ন গ্রহের কোন বস্তু

যেভাবে পারো খতম করো এঁরা যে জীব জন্তু।

এভাবে যখন ছাড়িয়ে যেতো জুলুমের বোজা

প্রতিশতাব্দীতে প্রভূ নিজহাতে দিচ্ছে তখন সাজা।

কখনো প্লেগ ,স্প্যানিস ফ্লু ও কলেরা নামে

একুশ শতককে ভাসালেন তিনি করোনার জ্বমে।

দমে দমে তাই হলো নিঃশ্বেষ ফুরালো বিশ্বাস

সব রাজা প্রজা সমান বুজাইলো করোনার গ্রাস।

ভুলে সব ভেদাভেদ এসো মানোবতার গান গায়

মুমূর্ষ আত্মচিৎকার আর মৃত্যু মিছিলে যারা সবাই।

সাধ্যের মধ্যে সামর্থ্যবানেরা হাত দুটি বাড়াই

তবেই তো মহামারী করোনা নিবে নিবেইত বিদায়।

ক্ষুধিতের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সেবায়

আছো কেউ দাঁড়াবে পাশে জাজা পাবে সেথায়।

করোনা দিয়েছে প্রভূ নিজহাতে শিক্ষা দিতে

লাভবান হবে মুসলিম তাঁতে করোনার আইনেতে।

হাত মুখ ধোয়া নবির সুন্নাহ পর্দা হলো ফরজ

দুরত্ব বজায় রাখা থিয়েটার দুরে রাখা নিজের গরজ।

মদ তাড়ি জুয়া অর্ধ্যউলঙ্গ নৃত্য আছে মানা কুরআনে

করোনার হানা সকলে দিশাহারা মালিক মহাজনে।

আজিকে নাহি হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ

সকলে নিশ্চুপ নিঃস্তব্দ কোথায় কেমনে টানবে রেশ।

দুরু দুরু মনে গোপনে বাঁ প্রকাশে করছি তারে স্বরোণ

দিওনা খোদা মোদের এ জগতে অন্ধকারে কভু মরণ।

হাতে হাত রেখে আবার কবে মিলাব সবাই বক্ষ

রবের যিকিরে তারি দাসত্বে মোরা হতে পারি দক্ষ।

নাহি দিও প্রভূ মানব জগতে এরাতো দুর্বল তুচ্ছ

অধমের প্রার্থনা করিওনা আর মোদেরে পুচ্ছ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121