1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

লোহাগড়ায় নৌকা সংঘর্ষে একই পরিবারের দুই জন নিখোঁজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৫৫৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোঃ নয়ন ইসলাম শুভ, স্টাফ রিপোর্টারঃ নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচাই গ্রামের নৌকা সংঘর্ষে একই পরিবারের দুই জন নিখোঁজ।

নিখোঁজ ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যাই শুক্রবার( ২৮ শে আগস্ট) সন্ধ্যা ৬:৩০ঘটিকায় কালনারঘাটে মধুমতী নদীতে ভ্রমণের শেষ করে কালনা ঘাটে আসার সময় নৌকার তেল শেষ হয়ে যাওয়ায় স্রোতের বেগ বেশি থাকায় কালনা সেতু নির্মাণের ৬ নম্বর পিলারের লেগে চার মাসের একটি বাচ্চা ছেলে পড়ে যায় তার মায়ের হাত থেকে এবং তাৎক্ষণিক তার পিতা লাফ দিলে পিতাসহ ছেলে নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ ব্যক্তিদের নাম পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ান (২৮) এবং তার ছেলে আনাস বয়স ৪ মাস পুলিশ সদস্যের পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ গ্রাম চাচই । মোট সদস্য ছিল ৮ জন ৩ জন মহিলা ৩ জন বাচ্চা এবং ২জন পুরুষ।

তাদের স্থানীয় লোকজন খুঁজতে শুরু করে । খবর পেয়ে নড়াইল জেলার লোহাগাড়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে নড়াইলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় খোঁজার কাজ সম্পন্ন করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা এই খবরে পেয়ে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121