1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে, বিভাগীয় কমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৩২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে দিয়েছেন। তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। তার স্বপ্নকে বাস্তবায়িত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি সমৃদ্ধশালী দেশ গঠন করতে হলে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সোমবার দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

একই অনুষ্ঠানে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, লোকবল নাই বলে বসে থাকলে হবে না, সীমিত জনবল নিয়েই কাজ করতে হবে। যার যে সম্বল আছে তা নিয়েই দেশের জন্য মানুষের জন্য কাজ করে যেতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষন দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমানা আফরোজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হাসান, মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী, ভেটেরিনারি সার্জন ডা. ওয়াজেদ আলী প্রমুখ।

এসময় বিভাগীয় কমিশনার মোহনা গুচ্ছগ্রাম, জকিগঞ্জ স্থলশুল্ক স্টেশন, জকিগঞ্জ পৌরসভা, উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, নবনির্মিত জকিগঞ্জ ইউনিয়ন ভবন এবং সুরমা কুশিয়ারা ও বরাকের সংযোগস্থল পরিদর্শন করেন।

সিলেট শহর থেকে শত কিলোমিটার দূরের জকিগঞ্জে বিনোদনের কোন ব্যবস্থা না থাকায় বক্তারা জকিগঞ্জের কাস্টমঘাটকে পর্যটন স্থান বিবেচনা করে উন্নয়নের দাবি তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121