মোঃরাসেল, দৌলতখান প্রতিনিধি:
ভোলার দৌলতখানে মিচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল 11 টায় উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট বাজারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খানের মার্কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোহন কর্মকার ।অনুষ্ঠানের উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভোলা -2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল টেলিকনফারেন্স মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এজেন্ট সেন্টার পরিচালনা গ্রাহকসেবার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, ভবানীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, চরখলিফা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খান, দৌলতখান প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু আরো অনেকে।
Leave a Reply