1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ২৯২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (ব্যাপারীটারী) গ্রামে। নিহত গৃহবধূ হলেন আজোয়াটারী গ্রামের মৃত জহুর আলীর মেয়ে আনোয়ারা বেগম (৪০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের খাবার শেষে রাত সাড়ে এগারোটা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় । এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নজির হোসেন দেশীয় অস্ত্র দা দিয়ে তার স্ত্রী আনোয়ারা বেগমের ঘাড়ে কোপ মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা বেগম।
পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন ঘাতক নজির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার মূল অভিযুক্ত নজির হোসেনকে রাতেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০২ ধারায় হত্যামামলা দায়ের হয়েছে।ফুলবাড়ী থানায় মামলা নং-১৫। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121