রুহুল আমিন রুকু কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ধরলার পানি কমে গেল দুর্ভোগ কমেনি আড়াই শতাধিক বানভাসি পরিবারের। বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে থাকায় আশ্রয় নিয়েছে বাঁধের রাস্তা মেলেনি ত্রাণ সামগ্রী।
সরেজমিনে জানা গেছে, কুড়িগ্রাম জেলা সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চলতি বন্যায় অধিকাংশ বাড়িতে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায়। বেশ কিছু পরিবার নিরুপায় হয়ে পূর্ব কদমতলা গ্রামের ওয়াবদা বাঁধ রাস্তায় গরু, বাছুর, ছাগল, ভেড়া ও পরিবারের লোকজন নিয়ে তাম্বু টাঙ্গিয়ে আশ্রয় নিয়েছে। এসব আস্রয় পরিবারের খাবার ও বিশুদ্ধ পানির সংকট। তাছাড়াও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের অভাব থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিগণ কোন খোঁজখবর নেয়নি। তাম্বুতে আশ্রয়ে থাকা মিনা, লাইলী, স্বপ্না, মনিরন, আহিলা, জহুরা, আবুল, ফজলু, হাসেন মিস্ত্রি, খালেক, রবিয়াল, ভোলা, কায়সার হাসিনা, আফতার ও মুহুবর সহ অনেকে জানান বাড়িতে পানি থাকায় নিজ ঘরে যেতে পারছিনা গত নয় দিন থেকে বাদ রাস্তায় আছি। অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারগন কোন খোঁজখবর নেয়নি এবং এলাকা আসেননি তারা সরকারি-বেসরকারি ত্রাণসামগ্রী পায়নি। এ ব্যাপারে এ প্রতিবেদক এর সাথে পাঁচগাছী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান আমি নিজে বন্যার পানি বন্দী কোথাও যাওয়ার সুযোগ পাইনি। তবে ত্রাণ সামগ্রী যাহা বরাদ্দ পাওয়া গেছে চাহিদার তুলনায় কম কাহা পাওয়া যায় সুষ্ঠুভাবে বিতরনের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারদের মাঝে তালিকা মোতাবেক বন্টন করে দেওয়া হয়েছে। যাহা বানভাসি পরিবারের মাঝে বিতরণ করবেন। সংশ্লিষ্ট ইউপি মেম্বার আবু সাঈদ এর সাথে এ ব্যাপারে কয়েকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি বর্তমানে বাঁধ রাস্তায় আশ্রয় নেওয়া পরিবারের মাঝে খাদ্য ও গো-খাদ্য সংকট চরমে
Leave a Reply