প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৪:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২০, ৯:৩০ পি.এম
লোহাগড়া অাসামি সহ বিভিন্ন চুরির মাল উদ্ধার করলেন ডিবি পুলিশেরএসঅাই মিল্টন কুমার

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল:
শুক্রবার ২৪. জুলাই বিকাল অনুমান (৪) ঘটিকার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে জেলা গোয়েন্দা বিভাগ নড়াইল এর এস আই মিলটন কুমার দেব দাস,ও এ এস আই নাহিদ সংগীয় অফিসার ফোর্স সহ লোহাগড়া থানার এস আই মাহফুজ ও সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় লোহাগড়া থানাধীন গোপীনাথপুর ব্যাপারীপাড়ায় অভিযান চালায়।
ও আসামি শরীফুল ইসলাম ওরফে কটা (২৫),পিং-বাবু মোল্ল্যা কে গ্রেফতার করে ডিবি পুলিশের এই যৌথ টিম।
পরে অাসামি কটার স্বীকারোক্তি মোতাবেক পলাতক আসামী আরশাফ শেখ,পিং-মৃত জরিফ শেখ,সাং-গোপীনাথপুর ,ব্যাপারীপাড়া থানা-লোহাগড়া, জেলা নড়াইল এর বসতবাড়ি থেকে চোরাই কিতো মালামাল উদ্ধার করে, যার ভিতরে রয়েছে ০৮ টি বাইসাইকেল, ০১ টি মনিটর, ০২টি টিভি,০৬ টি মোবাইল,১৬ টি মেমোরি কার্ড,২টি চাকু,০৪ টি বিদেশি টর্চলাইট,ও নগদ ৪২০৪ টাকা।
মোট জব্দকৃত আলামতের মালের মুল্য ১০৬৮৫০/ টাকা।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান শরিফুল ইসলাম (ওরফে) কটা ও আশরাফ এর নামে লোহাগড়া থানায় মামলা হয়েছে।
এবং এই ঘটনার অাসামি আশরাফ পলাতক অাছে এছাড়া যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনা হবে ও এই অভিযান অব্যাহত থাকবে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com