নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের খয়েরুল্লাকান্দি মধ্যচকঢোষ বায়তুল আমান জামে মসজিদের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন, হযরত মাওলানা মোঃ মুহিবউল্লাহ, পীরসাহেব বাটামারা। আজ শুক্রবার জুম্মার নামাজের শুরুতে প্রধান মেহমানের সংক্ষিপ্ত আলোচনা ও নামাজের পর দোয়ানুষ্ঠানের মধ্যদিয়ে মসজিদের নতুন ভবনের নির্মাণ সম্পন্ন হওয়ায় মহান রাব্বুল আ'লামীনের নিকট শুকরিয়া জ্ঞাপন করা হয়।পীর সাহেব বলেন, মসজিদের সাথে একজন মুসলমানের আন্তরিক সম্পর্ক থাকতে হবে।তিনি, করোনা ভাইরাস হতে বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষকে মুক্তি দেয়ার জন্য আল্লাহতায়ালার কাছেদোয়া করেন।
উদ্বোধনী দোয়ানুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সমাজসেবক বেলায়েত হোসেন, মাওলানা আব্দুল্লাহ্, মসজিদ কমিটির সভাপতি সাংবাদিক গাজী তাহের লিটন।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com