হেলাল উদ্দিন নয়ন, জেলা প্রতিনিধিঃ
বোরহানউদ্দিন থানাধীন টবগী ০২ নং ওয়ার্ডস্থ ফরাজী বাড়ির সামনে ভোলা চরফ্যাশন মহাসড়কের উপর অদ্য ২১/০৭/২০২০ খ্রিঃ দুপুর ০২ঃ৩০ ঘটিকার সময় এসআই মো: মোহাইমিনুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মো: আ: রশিদ ফরাজী(৫০). পিতা মৃত আ: হাই ফরাজী, সাং টবগী ০২ নং ওয়ার্ড, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলাকে আটক করেন। আসামীর দেহ তল্লাশি কালে তাহার পরিহিত লুঙ্গীর কোমরের ভাজে সাদা পলিথিনে মোড়ানো ১০০পিচ মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় ইতি পূর্বে ও একাদিক বার মাদক দ্রব্য নিয়ে ধরা খেয়েছে। উক্ত বিষয়ে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা হয়েছে ।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com