জাহিরুল ইসলাম,নান্দাইল(ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩ নং নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামে মৃত উমর আলীর বড় ছেলে মোহাম্মদ আবুল কাশেম (৫০) রবিবার ( ২৬ জুলাই) রাত আনুমানিক৭. ৩০মিনিটের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
নিহত আবুল কাশেম এক জন কৃষক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কাশেম (৫০) ঈদুল আযাহা উপলক্ষে তাহার একটি সারগরু নিয়ে বানিজ্য বাজারে যায় বিক্রি করার জন্য, কিন্তু সারগরুটি বিক্রি না করতে পেরে, গরুটি নিয়ে বাড়িতে আসে আর প্রচন্ড গরম থাকার কারণে বৈদ্যুতিক পাকা ছাড়তে গেলে, পাকার তার চিরিয়া যায় এবং সাথে সাথে বিদ্যুৎ তো চলিয়া যায় বৈদ্যুতিক সুইচ বন্ধ না করে পাকার তার জোড়া লাগাতে গেল হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে সেই সাথে আবুল কাশেম বিদ্যুৎ পৃষ্ট হয়,সাথে সাথে স্থানীয় কয়েক জন আবুল কাশেমকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com