নিজস্ব প্রতিনিধিঃ
-----------------------------------------------------------
২৬ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ রবিবার বেলা ১২.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিনের খিলগাঁও থানার ৭৫ নং ওয়ার্ডের ইটাখোলা বালু নড়াই নদীর মোহনায় মৎস্য পোনা অবমুক্ত করা হয়।পোনা অবমুক্ত করে তাৎক্ষণিক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রুহুল কবির রিজভী।অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আবদুর রহিম।অনুষ্ঠানের আয়োজন করেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের সাবেক সদস্য সচিব স্থানীয় নেতা রজব আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আকবর হোসেন,মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া,জাকির হোসেন খাঁন,ওমর ফারুক পাটোয়ারী,হাবিবুল হক হাবিব,কবির উদ্দিন মাষ্টার,জহিরুল ইসলাম বাসার,কেন্দ্রীয় সদস্য আমির হোসেন আমির,হেমায়েত হোসেন হিমু,তানভীর আহাম্মেদ,সুমন মুন্সি,শাহীন উদ্দিন চৌধুরী স্বপন,ফজলে কাদের সোহেল,সরিফুল ইসলাম রিপন,কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক লেয়াকত আলী খাঁন,মহানগর নেতা মোঃ বাকীবিল্লা,কে এম সোহেল রানা,স্বপন,হারুন প্রমুখ নেতৃবৃন্দ।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com