এম,এইচ দিনার,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
:কুড়িগ্রামে পত্রিকাবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় আলম মিয়া (৪০) নামক অটোচালক নিহত হয়েছেন ও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ি ইউনিয়নের তালুক কালোয়া গ্রামের অটো চালক আলম মিয়া ঢাকাগামী ৪ যাত্রী নিয়ে কুড়িগ্রাম রেল ষ্টেশনের দিকে যাচ্ছিল। অটোটি হেনাইজের তল নামক এলাকায় পৌঁছলে রংপুর থেকে আসা দ্রুতগামী পত্রিকাবাহী একটি কাভার্ড ভ্যান অটোটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চালক-যাত্রী সহ সবাই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর অটো চালক চালক আলম মিয়া মারা যায়।
যাত্রী ৪জনের মধ্যে ১জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি ৩ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। পালিয়ে যাওয়া কভার্ড ভ্যানটিকে ধরার চেস্টা করছে পুলিশ।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com