1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শ্যালিকা ধর্ষণকারী লম্পট দুলাভাই এখলাস আলী (৩০) র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২৯৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

সানোয়ার হোসেন অারিফ,রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ 

রাজশাহীর পুঠিয়ায় জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞ্যান করে, কিশোরী শ্যালিকা ধর্ষণকারী লম্পট দুলাভাই এখলাস আলী (৩০) র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
নিহত এখলাস আলী উপজেলার হলহলিয়া গ্রামের কাশেম আলী সরকারের ছেলে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে র‌্যাব সদস্যরা মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনা স্থল থেকে, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়ান শুটারগান ও ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদেৱ ভিত্তিতে উপজেলার পীরগাছা গ্রামের আকালু সরকারের আম বাগানে অভিযানে যায়। পরে সেখানে র‌্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী এখলাস আলীকে আটক করার চেষ্টা করেন। সে সময় এখলাস আলী ও তার সঙ্গীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে সে গুরুতর আহত হয়।
পরে তাকে আহত অবস্থায় পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূক্তভোগির পিতা ও মামলার বাদী ভ্যান চালক সেলিম হোসেন বলেন, আমার নিষ্পাপ মেয়েটির যে করুন অবস্থা করেছে তার সঠিক বিচার আজ আল্লাহর রহমতে আমি পেয়ে গেছি।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, গতরাতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এখলাস আলী নিহত হয়েছে। র‌্যাবের সদস্যরা রাতেই তার লাশ থানায় দিয়েছেন। তবে কখন কোথায় কিভাবে বন্দুকযুদ্ধ হয়েছে তা এখনো তারা জানতে পারেনি।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল, ইভা খাতুন, তার বড় বোনের সদ্য বিবাহিতা স্বামী( দুলাভাই) এখলাস আলীর বাড়িতে বেড়াতে যায়। সে সুযোগে লম্পট দুলাভাই জুসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তাকে ধর্ষণ করে।
পরে সে ৯ এপ্রিল দুপুরে রামজীবনপুর গ্রামের নিজ বাড়ি ফিরে, লোকলজ্জায় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় তার পিতা বাদী হয়ে ধর্ষক জামাই ও তার পিতা ও মাতাকে আসামী করে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121