1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

লোহাগড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের লাশ ধানক্ষেত থেকে উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৩৭৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
মোঃনয়ন ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আজম মোল্যার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টার দিকে পাশের বাহিরপাড়া বিলের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজম গন্ডব গ্রামের কালাম মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজম মোল্যা বুধবার (২৯ জুলাই) বিকেলে বাড়ি থেকে ঘুরতে বের হন। এরপর রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে বাহিরপাড়া গ্রামের একব্যক্তি বিলে মাছ ধরতে গিয়ে আজম মোল্যার মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় পরিবার এখনো কাউকে দায়ী করেনি।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ধানক্ষেত থেকে আজম মোল্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহৃ দেখা যায়নি। হত্যা, নাকি অন্য কারণে আজম মোল্যার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121